• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

যুক্তরাষ্ট্রকে এবার কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পি.এম.
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

চলতি বছরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোকে আরও শক্তিশালীভাবে নির্মাণ করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। 

রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে আমাদের দমিয়ে রাখা যাবে না। কারণ, আমরা সেগুলো আবার নতুন করে, আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারব।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, যদি তেহরান জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি সেসব স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

গত জুন মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচির অংশ ছিলো। তবে, তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
ছবি: সংগৃহীত
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
ছবি: সংগৃহীত
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু