• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে এ কমর্সূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমানকে মুক্ত হন। সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত কনে নিয়ে আসেন এই দিনটি আমাদের কাছে, জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পুর্তি হচ্ছে যাচ্ছে।

৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচি

১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐ দিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে।

২। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০ টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৩ । দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র উদ্যোগে ০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালী অনুষ্ঠিত হবে। ঐদিনই সারাদেশে বিএনপি'র উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালী অনুষ্ঠিত হবে।

৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

ক) শ্রমিক দল-৫ নভেম্বর-আলোচনা সভা
খ) ছাত্রদল-৮ নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী)
গ) ওলামা দল-৯ নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঘ) তাঁতী দল-১০ নভেম্বর-আলোচনা সভা
৫) কৃষকদল-১১ নভেম্বর-আলোচনা সভা
চ) জাসাস-১৩ নভেম্বর-শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান

৫ । ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র উদ্যোগে ১২ নভেম্বর ২০২৫ বুধবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্ৰে আলোচনা সভা।

৬ । ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরী (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে।

৭। নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

যৌথ সভার সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথ সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত