• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বার্লিনে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০২ পি.এম.
জার্মানির বার্লিনে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হলো-ছবি সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বার্লিনের রাইনিকেনডর্ফের ভিটেনাউয়ে স্থানীয় একটি মিলনায়তনে যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় যুবনেতা আবু তাহেরের কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সভার সভাপতিত্ব করেন জার্মান যুবদল নেতা আব্দুল হান্নান রুহেল এবং সঞ্চালনা করেন সোহেল চৌধুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।

সভায় যুবদল নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার, কাজী রেজাউল হক সাঈদ, গিয়াসউদ্দিন, আবু হানিফ, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম সিকদার, সিনিয়র নেতা মোসলেহ উদ্দিনসহ আরও অনেক নেতা-কর্মী।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে জার্মান বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের সংকটে জার্মান যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে এ সময় অঙ্গীকার করা হয়।

সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার