• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নির্বাচনের আগে গণভোটের কথা বলে রাজনৈতিক ফায়দা লুটছে: নুর

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পি.এম.
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে কিছু দল-এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলো একমত। কিন্তু নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে কেউ কেউ নির্বাচনের আগে গণভোটের কথা বলছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন নুর।

জাসদ ও গণঅধিকার পরিষদের মিলের প্রসঙ্গে নুর বলেন, ‘তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করে জাসদের জন্ম হয়েছিল। তারা তরুণ ও প্রবীণ-উভয় শ্রেণির মানুষকে দলে টানতে পেরেছিল। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। একইভাবে গণঅধিকারও আওয়ামী লীগের শাসনে দমন-পীড়নের শিকার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি এখন বড় ক্ষেত্র হলো সাইবার যুদ্ধ। এখানে নানা ধরনের ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। আমাদের নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে যে আমরা সংস্কার চাই না।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড