• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচন কমিশনের ইচ্ছায় নয়, প্রতীক নির্ধারিত হবে দলের ইচ্ছায়

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পি.এম.
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না—আমাদের প্রতীক নির্ধারিত হবে দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে ‘শাপলা’ তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি ‘ধানের শীষ’, ‘তারকা’ বা ‘পাটপাতা’র মতো প্রতীকগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার, (৩০ অক্টোবর) বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কোন আইন বা বিধির কারণে তারা ‘‘শাপলা’’ প্রতীক তালিকাভুক্ত করতে পারছেন না। সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ‘শাপলা কলি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কেন ‘‘শাপলা’’ প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না—এর উত্তর কমিশনকে দিতে হবে।

খালেদ সাইফুল্লাহ লিখেছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না। যদি জাতীয় প্রতীক সংরক্ষণ তাদের দায়িত্ব না হয়, তাহলে ‘শাপলা’ অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়?  আইন সবার জন্য সমান হতে হবে; বেছে বেছে প্রয়োগ করলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়।

তিনি বলেন, পরিশেষে, শাপলা আমাদের প্রত্যাশা। শাপলা কলির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে জানাবো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ