• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:০১ পি.এম.
রোমের তুসকোলানার কনসিলি পার্কে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন তাদের ওপর হামলার প্রতিবাদে-ছবি সংগৃহীত

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর একের পর এক হামলার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাংলাদেশিরা। স্থানীয় সময় সোমবার বিকেলে রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ধারণ করে অংশ নেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন – “বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ করতে হবে। নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো।”

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর বিক্ষোভ মিছিলটি পিয়াজ্জা সান জুভাননি বস্কোতে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

বিক্ষোভে অংশগ্রহণ করে বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, তুসকোলানা বন্ধু মহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি এবং রোমের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

বক্তারা বলেন, প্রবাসীরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই ইতালি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। প্রবাসীরা কোনো বিভাজনে বিশ্বাসী নয়; আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।

বক্তারা আরও সতর্ক করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার