• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘দম’-এ মেহজাবীন নয়, নিশোর নায়িকা পূজা চেরী

বিনোদন ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২০ পি.এম.
অভিনেত্রী পূজা চেরী। সংগৃহীত ছবি

দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো—আফরান নিশোর নতুন সিনেমা ‘দম’-এর নায়িকা হচ্ছেন পূজা চেরী। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে হাজির হয়ে এই ঘোষণা দেন নির্মাতা রেদওয়ান রনি।

মহরতের সবচেয়ে বড় চমক ছিলেন পূজা চেরী। গুঞ্জন ছিল, ছবিটিতে অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী। কিন্তু মহরতের মঞ্চে দেখা মেলেনি তার; বরং পালকিতে করে এসে দর্শকদের চমকে দেন পূজা।

অভিনেত্রী পূজা চেরী।

মঞ্চে উঠে পূজা বলেন, ‘এমন নয় যে খুব সহজেই এখানে এসেছি। এই চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অনেক কাঠ-খড় পুড়িয়ে এই মঞ্চে এসেছি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার নিশো ভাইয়ার সঙ্গে কাজ করছি। আমি সুপার এক্সাইটেড, কারণ তিনি অসাধারণ অভিনেতা।’

অভিনেত্রী পূজা চেরী।

‘দম’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এটি নির্মাণ করছেন রেদওয়ান রনি, যিনি প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছেন। তার পূর্বের দুটি আলোচিত সিনেমা হলো ‘চোরাবালি’ (২০১২) এবং ‘আইসক্রিম’ (২০১৬)।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি