• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ

রংপুর প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পি.এম.
রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। দেশের স্থিতিশীলতা ও টেকসই পরিবর্তনের জন্য দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে, পতিত স্বৈরাচার শক্তি ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য ছাড়া সংকট সমাধান সম্ভব নয়। কেউ যদি মনে করে এককভাবে সরকার গঠন ও নেতৃত্ব দেওয়া যাবে, সেটি বাস্তবসম্মত নয়।’

তিনি আরও বলেন, ‘জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা, সংস্কার ও বিচারের দাবিকে উপেক্ষা করে নির্বাচনে গেলে সেটি টেকসই হবে না। আমরা চাই ন্যূনতম সংস্কার, প্রয়োজনে সংবিধানের অল্প কিছু অংশ সংশোধন করে টেকসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া হোক। সরকারের পক্ষ থেকে গড়িমসি হলে তাদের জনগণের মুখোমুখি হতে হবে।’

জোট রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা স্পষ্ট। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপির শাসনামল ও জামায়াতের অতীত ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে। তাই জোটে গেলে আমাদের ভাবতে হবে—কে নীতিগতভাবে জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে আমাদের সঙ্গে আছে।’

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রথম প্রস্তাবে আমরা সংশোধন সাপেক্ষে সমর্থন দিয়েছি। আমাদের দাবি ছিল—অন্তর্বর্তীকালীন সরকার থেকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং এর পর গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদ সংবিধান সংস্কার করবে।’

ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি শুরুতে বড় সংস্কারের বিপক্ষে ছিল। তবে জনগণের চাপের মুখে তারা তাদের অবস্থান কিছুটা পরিবর্তন করেছে।’

তিনি জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ দলের স্থানীয় নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার