• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

হংকং সিক্সেসে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি

স্পোর্টস ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০২ পি.এম.
আকবর আলি-ছবি সংগৃহীত

হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিক্স-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলি।

হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টটি ২০১২ সাল পর্যন্ত নিয়মিত আয়োজিত হলেও, এক দশকের বিরতির পর ২০১৭ সালে ফের মাঠে গড়ায়। সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি ও আগ্রাসী ওপেনার জিসান আলম। গত আসরে ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন জিসান। এছাড়া সমান ম্যাচে ৩ উইকেট নেওয়া মোহাম্মদ সাইফউদ্দিনও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

এবার নতুনভাবে দলে যুক্ত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। পাশাপাশি ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র