• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

আলোচনায় মৌনীর রেস্তরাঁর খাবারের দাম

ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!

বিনোদন ডেস্ক    ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পি.এম.
নিজের রেস্তরাঁয় বলিউড অভিনেত্রী মৌনী রায়। সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী মৌনী রায় অভিনয়ের পাশাপাশি এখন রেস্তরাঁ ব্যবসাতেও সফল। মুম্বই ও বেঙ্গালুরুতে রয়েছে তার রেস্তরাঁ, যেখানে পরিবেশন করা হয় প্রধানত ভারতীয় খাবার। তবে সম্প্রতি এই রেস্তরাঁর খাবারের দাম নিয়েই শুরু হয়েছে নেটাগরিকদের আলোচনায়।

রেস্তরাঁর মেনু অনুযায়ী, এক পিস তন্দুরি রুটির দাম ১০৫ টাকা, নান ১১৫ টাকা, আর অমৃতসরী কুলচা ১৪৫ টাকা। জনপ্রিয় স্ট্রিটফুড ভেলপুরির বিশেষ সংস্করণ ‘অ্যাভোকাডো ভেল’-এর দাম ধরা হয়েছে ৩৯৫ টাকা।

বলিউড অভিনেত্রী মৌনী রায়।

এছাড়া গুলাবজামুন ও শাহী টুকরার দাম ৪১০ টাকা করে, আর চিংড়ি মাছের পদ মিলছে ৭৯৫ টাকায়। মশলা বাদাম, পাঁপড়, সেভপুরি ও ক্রিসপি কর্নের মতো স্ন্যাকসের দামও ২৯৫ টাকা করে।

মৌনী জানিয়েছেন, এই মেনুতে তিনি নিজের পছন্দের স্বাদের ছোঁয়া রেখেছেন। তার ভাষায়, “আমি অ্যাভোকাডো আর ঝালমুড়ি দুটোই ভালোবাসি। তাই ভাবলাম দুটো মিলিয়ে বানাই কিছু আলাদা— সেই ভাবনা থেকেই ‘অ্যাভোকাডো ভেল’।”

বলিউড অভিনেত্রী মৌনী রায়

নেটাগরিকদের একাংশের মতে, খাবারের দাম কিছুটা বেশি হলেও, নিয়মিত ক্রেতারা বলছেন ‘গুণমান অনুযায়ী দাম ন্যায্য’।

মৌনী বলেন, “বিদেশে গেলেই ভারতীয় খাবারের খোঁজ করি। তাই ভেবেছিলাম, মুম্বই ও বেঙ্গালুরুর মানুষও যেন আসল ভারতীয় স্বাদের অভিজ্ঞতা পান।”
২০২৩ সালে শুরু হওয়া মৌনীর এই রেস্তরাঁ ইতিমধ্যেই আলোচনায় এসেছে তার সাজসজ্জা ও খাবারের বৈচিত্র্যের জন্য।

অভিনয়ে শেষবার মৌনীকে দেখা গেছে ‘সালাকার’ ছবিতে। তার আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল