• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গোয়াল ঘর থেকে ১২৫ লিটার ডিজেল উদ্ধার, কৃষককে জরিমানা ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন কাটাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের

শাপলা নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

টাঙ্গাইল প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা ও উপজেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারে না। আমরা মনে করি, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়া শুধু নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তোরণের জন্য নির্বাচন হোক। 

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও এনসিপির জন্য সমস্যা নেই। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে। এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচনকেন্দ্রিক কথা বলা, এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়।

এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং তরুণ প্রজন্ম মেনে নেবে না। কোনো আইনগত বাধা না থাকার পরও যখন এনসিপিকে তাদের প্রতীক ‘শাপলা’ দেওয়ার ক্ষেত্রে নানা তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে।

সারজিস বলেন, যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আমরা অবশ্যই শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে চাই। শাপলা প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে। আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করব।

তিনি আরও বলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। কারণ, যেই জুলাই সনদে এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়, সেই সনদে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। এ সংস্কারগুলো বাস্তবায়নের ভবিষ্যৎ কী হবে, এটি পরিষ্কার নয়। 

অনুষ্ঠানে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। বিশেষ বক্তব্য দেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা
আইনে রূপ নিচ্ছে আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ
আইনে রূপ নিচ্ছে আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ
গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি
গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি