• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গোয়াল ঘর থেকে ১২৫ লিটার ডিজেল উদ্ধার, কৃষককে জরিমানা ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন কাটাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের

বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

শুরু হওয়া বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

এর আগে সর্বশেষ ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেইসি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ।

এদিকে রোববার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

ঢাকা সফরকালে জেইসি বৈঠকে অংশগ্রহণ ছাড়াও একাধিক সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে তাবিথ আউয়াল
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে তাবিথ আউয়াল
টানা চার মাস বেড়ে মার্চে কমেছে মূল্যস্ফীতি
টানা চার মাস বেড়ে মার্চে কমেছে মূল্যস্ফীতি
ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী
ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী