• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শাকিব খানের নতুন লুকে নেট দুনিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ১০:২৬ পি.এম.
শাকিব খানের নতুন লুক ( ডানে )।সংগৃহীত ছবি

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের ‘মেগাস্টার’ শাকিব খান আবারও চমকে দিলেন ভক্তদের। আসন্ন সিনেমা ‘সোলজার’–এর নতুন লুক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন তিনি।

সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে শাকিব খানকে দেখা যায় ক্লিন শেভড মুখে মোটা গোঁফে, এলোমেলো চুলে ও রোদ চশমায়—একেবারে নতুন স্টাইলে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,

‌‘আপনি নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’

এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয় শাকিবের নতুন লুক। ভক্তদের কেউ মুগ্ধ, কেউ আবার অবাক। অনেকে মন্তব্য করেছেন, ‘প্রথমে চিনতেই পারিনি!’—এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যোগ করেছেন অনেকে।

তবে মজার মন্তব্যও এসেছে কিছু ফ্যানের কাছ থেকে। এক নেটিজেন লিখেছেন, ‘ভাইয়া, এবার একটু সিক্স প্যাক বডি বানিয়ে আমাদের চমক দিন!’

‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এটি একটি অ্যাকশন–থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে শাকিব খানকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এই লুক প্রকাশের মাধ্যমে শাকিব যেন ইঙ্গিত দিলেন—‘সোলজার’-এ অপেক্ষা করছে ভক্তদের জন্য আরও বড় চমক।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি