• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ

   ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পি.এম.
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক 

মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জিজ্ঞাসাবাদের তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ এবং জিজ্ঞাসাবাদের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত ৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই-আগস্টের গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা ওইদিন জবানবন্দি দেন। 

আদালত সূত্র জানিয়েছে, বিচারকের খাসকামরায় সাবেক এ আইজিপি আড়াই ঘণ্টা ছিলেন। তবে, এটা কি তার ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাকি ওই সময় নির্দেশ দাতাদের বিরুদ্ধে সাক্ষ্য তা নিশ্চিত হওয়া যায়নি।

গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত তিনি ১২৩ হত্যা মামলার আসামি। তাকে কয়েক দফায় ৬৬ দিন রিমান্ডে নেওয়া হয়েছে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
জাহাজবাড়িতে ৯ হত্যা শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন