• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে

পতিত ফ্যাসিস্ট সরকারের আবর্জনা পরিস্কার করতে হবে : আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পি.এম.
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, বিগত ১৬ বছর আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছি। বাড়ি-ঘরে থাকতে পারি নাই, ব্যবসা-বানিজ্য হারিয়েছি। দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর এজন্য আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন। কিন্তু আজও আমরা পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিস্কার করতে পারি নাই। দেশকে এগিয়ে নিতে পতিত স্বৈরশাসকের আবর্জনা পরিস্কার করতে হবে। 

শনিবার (২৫ অক্টোবর) সবুজবাগ কালভার্ট রোডে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো—সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।আমরা এই দেশে আর প্রতিশোধ-প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করতে চাই, একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারমানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষরযন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগন রুখে দিবে। জনগন এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।

খিলগাঁও থানা বিএনপির আহবায়ক মাসুদ চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান