• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আ'লীগ-জাতীয় পার্টির অস্তিত্ববিহীন সংসদ গঠনের আহ্বান নাসীরুদ্দীনের

   ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি-সংগৃহীত

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। 

দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেছেন, ‘আপনারা আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।’

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি : সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা।

জুলাই সনদে যেন শেখ হাসিনার অন্যতম দোসর ও সহযোগীরা স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটোয়ারী।  সনদে অধ্যাপক ইউনূসকে স্বাক্ষর করতে হবে বলেন তিনি।

জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে বলেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। তাই ‘একটু রিস্ক নিয়ে হলেও’ জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি । রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তাঁরা যেতে চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে  নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। আর নির্বাচন  ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বর্তমান আলেম-ওলামা প্রজন্মের মধ্যে যারা রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত, তারা একটি 'মিলন মেলা' জায়গায় আসার চেষ্টা করছেন। তিনি বলেন, মাঠে মারামারি, ভাঙচুর বা এই ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এই ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবনার কথাও বলেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে