• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পি.এম.
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: সংগৃহীত

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে চাইলে তাদেরকে পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি।

রাশেদ খান তার পোস্টে বলেন, সরকার ও নির্বাচন কমিশন বলছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতিমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছেন।

তারা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগোচ্ছিলেন। এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। 
তিনি বলেন, কিন্তু তারা বুঝতেছেন না, তাদের মাতা শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারেনি। সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন।

রাশেদ খান বলেন, আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকা-পয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ কিন্তু তাদেরও পচা ডিম মারবে, সুতরাং সাবধান ও সতর্ক হোন। আবু সাঈদদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামি-মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এর জন্য যদি লড়াই করা লাগে, শক্তভাবেই লড়াই করা হবে।

মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ