• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় রিয়াল ও বায়ার্নেরও

স্পোর্টস ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোল উৎসব করেছে লিভারপুল।সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগে অবশেষে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। বুধবার রাতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। ম্যাচে পুরনো ক্লাবের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছেন হুগো একিতিকে।

টানা চার ম্যাচে হারের হতাশা নিয়ে জার্মান সফরে গিয়েছিল আর্নে স্লটের দল। আগের ম্যাচে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে মনোবল ছিল তলানিতে। তবে ফ্রাঙ্কফুর্টের মাঠে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন করেছে রেডসরা।

শুরুর দিকে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপরই জুলাইয়ে ৭৯ মিলিয়ন পাউন্ডে দলে আসা একিতিকে গোল করে সমতা ফেরান। ৩৯ মিনিটে কর্নার থেকে ভার্জিল ফন ডাইক হেডে লিড এনে দেন লিভারপুলকে। বিরতির আগে ইব্রাহিমা কোনাতে গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ।

ক্লাব ব্রুগ্গের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

দ্বিতীয়ার্ধে কডি গাকপো ও ডমিনিক সবোসলাই আরও দুটি গোল করে জয়ের ব্যবধান ৫-১ এ দাঁড় করান। এতে ৩৬-দলের লিগ পর্বে দশম স্থানে উঠে এসেছে লিভারপুল।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখও দুর্দান্ত ছন্দে আছে। ক্লাব ব্রুগ্গের বিপক্ষে ৪-০ গোলের জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ম্যাচে হ্যারি কেইন করেন মৌসুমের ১২ ম্যাচে নিজের ২০তম গোল। এছাড়া ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল, লুইস দিয়াস ও নিকোলাস জ্যাকসনও গোল করেন।

জয়ের ধারা অব্যাহত রিয়াল মাদ্রিদের।

রিয়াল মাদ্রিদও নিজেদের ছন্দ ধরে রেখেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। ম্যাচে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, যিনি মৌসুমের প্রথম গোলটি পেলেন রিবাউন্ড থেকে। টানা সাত ম্যাচ জয়বিহীন থাকলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার