• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

জার্মানিতে রেকর্ড সংখ্যক মানবপাচার, ভুক্তভোগীর অর্ধেকই বিদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পি.এম.
প্রতীকী ছবি

ইউরোপের দেশ জার্মানিতে ২০২৪ সালে রেকর্ড সংখ্যক মানবপাচারের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ৮৬৮টি মানবপাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অর্ধেকের বেশি এসেছেন পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে।

মানবপাচারবিরোধী ফেডারেল কোঅর্ডিনেশন গ্রুপ (কেওকে) জানিয়েছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। পাচারের অনেক ভুক্তভোগী ভয়ের কারণে পুলিশের কাছে অভিযোগ করেন না, ফলে প্রকৃত পরিসংখ্যান নির্ণয় কঠিন হয়ে পড়ে।

ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মানবপাচার সংক্রান্ত ৬৫০টি মামলার বিচার চলেছে, যার মধ্যে ৫৭৬টি মামলার নিষ্পত্তি হয়েছে- যা একটি নতুন রেকর্ড। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫০৯।

কেওকে বলছে, জার্মানিতে মানবপাচারের বেশিরভাগ ঘটনাই যৌন শোষণ ও জোরপূর্বক দেহব্যবসা সম্পর্কিত। ফলে নারীরাই বেশি ভুক্তভোগী। বিদেশিদের মধ্যে চীনের নাগরিকদের ওপর ৫৫টি ঘটনা, বুলগেরিয়ার ৫৩টি ও রোমানিয়ার ৪৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

অভিবাসন সংক্রান্ত গবেষণা প্ল্যাটফর্ম ‘মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রেশন’ জানায়, সব ধরনের পাচারের (যৌন, শ্রম ও জোরপূর্বক বিয়ে) এক-তৃতীয়াংশ ভুক্তভোগী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে এসেছেন, এক-তৃতীয়াংশ ইইউ দেশ থেকে এবং এক-তৃতীয়াংশ জার্মান নাগরিক।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী অন্তত ৫ কোটি মানুষ মানবপাচারের শিকার হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, পাচারের শিকার অনেকেই বুঝতেই পারেন না যে তারা শোষণের শিকার। আইনি জটিলতা, আবাসিক অবস্থার অনিশ্চয়তা ও প্রতিশোধের ভয়-এই কারণগুলো ভুক্তভোগীদের চুপ থাকতে বাধ্য করে।

জার্মান সংবাদমাধ্যম টাগেসশাউ জানিয়েছে, অনেক ভিয়েতনামী শিক্ষানবিশ জার্মানিতে এসে নিখোঁজ হয়ে যান। ধারণা করা হচ্ছে, প্রশিক্ষণের আড়ালে তারাও পাচারের শিকার হচ্ছেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, টাগেসশাউ, কেওকে, জার্মান ফেডারেল পুলিশ, আইএলও

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার