• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ: দুদু

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যলয়ে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, সম্মিলিত প্রচেষ্টায়  স্বৈরাতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। “শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব কিছুই শেষ হয়ে গেছে—অর্থাৎ স্বৈরতন্ত্রেরও এভাবে ভাবা ঠিক হবে না।”

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে নিজেকেও ধ্বংস করেছে। নীতি নৈতিকতা আদর্শ সবকিছু সে ধ্বংস করেছে। গণহত্যা চালিয়েছে নির্বিচারে ছেলেমেয়েদেরকে পথচারীকে এবং সকল পেশার নেতাকর্মীকে  হত্যা করেছে।  গণহত্যা করেছে দেশবাসী জানে, বিশ্ববাসী জানে।  বাংলাদেশের এমন কোন ব্যাংক নাই যেটা থেকে লুটপাট করেনি  সে এবং তার পরিবার। তার দলের নেতাকর্মীরা।

সাবেক এই সংসদ সদস্য বলেন,আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নানামুখী ষড়যন্ত্র আছে।  বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আছে তারা  হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে তারাও কিন্তু বসে নাই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করাতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার বলেছেন ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন। দেশবাসী সেটা বিশ্বাস করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে। এই কথা যেমন আমরা বিশ্বাস করি দেশবাসী বিশ্বাস করে রাজনৈতিক দলরা নেতৃবৃন্দ বিশ্বাস করে। এটি যদি সফল করতে হয় তাহলে আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়েই আমরা পারি বাংলাদেশকে রক্ষা করতে। বাংলাদেশকে  সামনের দিকে নিয়ে যেতে। 

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে