• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিসেম্বরে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি ২৮ দিনে এলো ২৪২ কোটি ডলার

   ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পি.এম.
সংগৃহিত ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ডিসেম্বরে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত নভেম্বর ও অক্টোবরের একই সময়ের অনেকটা বেশি। গত নভেম্বর ও অক্টোবরে একই সম্যে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৫ কোটি ২৪ লাখ ও ২১৬ কোটি ৪৪ লাখ ডলার।

ডিসেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বরের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার। ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবর তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার