• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজশাহীতে সড়ক ও জনপদ শ্রমিকদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো    ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসনসহ ২৭টি মামলা ও পরবর্তী ৭ মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন।

রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর লক্ষিপুরে সড়ক ভবনের গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তারা বলেন, তাদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো- ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা। পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদানের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অবিলম্বে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে। ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

তারা আরও বলেন, কর্মরত মাস্টাররোল কর্মচারীদের ‘দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫’ -এ অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণের দাবি জানান।

এছাড়া উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে প্রকল্প হস্তান্তরের পর রাজস্বখাতে আনার দাবি জানান নেতারা। পাশাপাশি সকল প্রকল্পে ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করার আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাইদুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জজ জেলা সংসদ; জায়নুল আবেদীন, সভাপতি, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদ; মো. সাইদুর রহমান ও জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত