• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমানবন্দর ফ্লাইওভারে চলন্ত মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পি.এম.
সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে উত্তরামুখী ফ্লাইওভারের ওপর চলন্ত মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা এক নারীসহ দুজন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে পোড়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মোটরসাইকেলে এক বোরকা পরিহিত নারী ছিলেন।”

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, নারীর বোরকা গরম সাইলেন্সারে লেগে আগুনের সূত্রপাত হতে পারে। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি জানান, মোটরসাইকেলের মালিক থানায় এলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২