• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পি.এম.
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। সংগৃহীত ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।”

বেবিচক আরও জানায়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ে নিশ্চিত করা হয়েছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে বিমান ওঠানামাসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদও জানানো হয় বিবৃতিতে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক
সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি অনুদান অনুমোদন
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি অনুদান অনুমোদন