• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

টাঙ্গাইলে বিলীনপ্রায় প্রাকৃতিক বন আলু

টাঙ্গাইল প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের পাহাড়ি গড় অঞ্চলের প্রাকৃতিক শাল বনে একসময় হরেক রকমের বন আলু জন্মাতো। স্থানীয় গারো ও কোচ সম্প্রদায়ের জন্য এ আলু ছিল অতি গুরুত্বপূর্ণ খাদ্য ও জীবনযাপনের অংশ। বন আলু শুধু স্বাদে নয়, পুষ্টিগুণে ও ঐতিহ্যে ভরপুর ছিল। আদিবাসীরা বন আলুকে ‘থামান্দি’ বা ‘থাজং’ নামে ডাকত।

মধুপুর, ঘাটাইল, সখিপুর, মির্জাপুর ও কালিহাতীর শালবনে প্রাকৃতিকভাবে জন্মানো এসব আলু একসময় বনবাসীদের প্রধান খাদ্য সরবরাহ করত। গারো ও কোচরা পুষ্টিকর এই আলু সংগ্রহ করত উৎসব বা অতিথি আপ্যায়নে। ছন বা মাচাং নির্মাণ করে তারা বনাঞ্চলে থাকতেন এবং পরিবারের অন্নের যোগান নিশ্চিত করতেন।

অতীতে মধুপুরের বন থেকে গাতি আলু, গারো আলু, পান আলু, গইজা আলু, দুধ আলু, শিমুল আলু, কাসাবা, ধানমোচা আলুসহ বিভিন্ন প্রজাতির বন আলু পাওয়া যেত। আদিবাসীরা আলু সংগ্রহের পর গাছগুলো আবার মাটিতে পুঁতে দিতেন, যাতে বংশবিস্তার হয়। তবে বর্তমানে সরকারি বনায়ন, বন উজাড় ও প্রাকৃতিক শালবনের সংকটের কারণে বন আলুর উপস্থিতি কমে গেছে।

বৃহত্তর ময়মনসিংহ ডেভেলপমেন্ট কালচারাল ফোরামের সভাপতি অজয় এ মৃ জানান, বন উজাড় ও সামাজিক বনায়নের কারণে বন আলু ও অন্যান্য জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তিনি বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ ও আলু সংগ্রহের পর আবার গাছ রোপণের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত