• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘মেধা নয়, ইচ্ছাই সাফল্যের চাবিকাঠি’ — জয়া আহসান

বিনোদন ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৮ পি.এম.
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, সাফল্য অর্জনে মেধার চেয়ে বড় হলো লক্ষ্যপানে অদম্য ইচ্ছা ও অধ্যবসায়।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর দ্বাদশ পর্বে অতিথি হয়ে এসে এমন মত প্রকাশ করেন তিনি। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে এক খোলামেলা আড্ডায় মেতে উঠেন জয়া আহসান।

জয়া বলেন, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য আসবে।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

অভিনয়জীবনের শুরুতে নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে জয়া বলেন, ‘অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের দিকনির্দেশনায় ধীরে ধীরে অভিনয়ের অ, আ, ক, খ শিখেছি।’

তিনি আরও জানান, অতীতকে তিনি খুব গুরুত্ব দেন—‘আমি পুরনোতে বাঁচি। অতীত আমার কাছে বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন।’

কথা প্রসঙ্গে উঠে আসে জয়ার ব্যক্তিগত জীবনের কিছু দিকও। তার বাসায় এখনও রয়েছে প্রায় ২০০ বছরের পুরনো আলমারি, আর সংরক্ষিত আছে সেই খাট, যেখানে তার জন্ম হয়েছিল।

সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে জয়া বলেন, ‘কমেন্টবক্স খুব একটা পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেই মানুষগুলোর জন্য, যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান। আমি চলে গেলে কথাটা থেকে যাবে, তার পাপ হবে—আমার নয়।’

এসময় তিনি জানান, তার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে, যেগুলোর মুক্তি খুব শিগগিরই হবে।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তালেবানদের হাত থেকে বেঁচে ফেরা নূরের গল্প
তালেবানদের হাত থেকে বেঁচে ফেরা নূরের গল্প
মা-ভাইসহ গ্রেফতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া
মা-ভাইসহ গ্রেফতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া
এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে
উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে ফ্রান্সজুড়ে এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে