• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান আফ্রিদি

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

কদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবল ধোলাই করেছে নাজমুল হোসেন শান্ত দল। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পেসাররা। গতির ঝড় তুলে পাকিস্তানি ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছে তাসকিন আহমেদ ও তরুণ নাহিদ রানারা। যার প্রশংসা করতে কার্পণ্য করলেন না সময়ের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিও।

প্রথমবারের মতো বিপিএল খেলতে শুক্রবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই তারকা পেসার। ঢাকায় পা রাখার পরদিন শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অনুশীলনও সেরেছেন তিনি। পরে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান আফ্রিদি।

তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’

আসন্ন বিপিএল সামনে রেখে বিদেশি তারকা ক্রিকেটাররা আসতে শুরু করেছে। তবে সেই তারাকাদের মধ্যে অন্যতম বড় নাম আফ্রিদি। তবে তা মানতে নারাজ এই ক্রিকেটার। তার মতে, বাংলাদেশিরাই এখানে বড় তারকা।

শাহিন আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুনে বাংলাদেশ সফর, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া
জুনে বাংলাদেশ সফর, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে
ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে
ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে