• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫০ পি.এম.
ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার সংকট নিরসন ও কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করা হবে। তিনি বলেন, “আমলাতন্ত্রের রাজনীতি আর চলবে না।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি। কৃষকের দাবি, সার ও ন্যায্য মূল্যের প্রশ্নে যদি সরকার উদাসীন থাকে, তাহলে জনগণ নিয়ে ডিসি অফিস ঘেরাও করা হবে। এই আমলাতন্ত্রের দৌরাত্ম্য চলতে দেওয়া হবে না।’

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর বাদ দিয়ে আসুন, নির্বাচন করে দেশটা গড়ি। জনগণ ভোট দিতে চায়, প্রতিনিধি বেছে নিতে চায়। পার্লামেন্টে গিয়ে পিআর নিয়ে বিতর্ক করা যাবে, কিন্তু এখন সময় নির্বাচনের।’

তিনি আরও বলেন,‘ হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে—কোনোটিই ভোটের মাধ্যমে হয়নি। আমরা ১৫ বছর ধরে ভোটাধিকার ফেরানোর জন্য লড়াই করছি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এনে দেবে।’

শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘শিক্ষকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন। আমরা ক্ষমতায় গেলে পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত