• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিভিন্ন দাবি-দাওয়া তুলে বিভাজন না করে দেশ বাচাঁনোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গড়েয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনও সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝেনা সে পদ্ধতি দিয়ে কীভাবে প্রতিনিধি নির্বাচন করবে। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক।

তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক, পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে। জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এসব দাবি দাওয়ার উদ্দেশ্য ভালো নয়। সঠিক সিদ্ধান্ত নিন।

মতবিনিময়ে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি। পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড