{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে চাকসু : চবি উপাচার্য

চাকসু প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এ.এম.
উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার । ছবি: সংগৃহীত
উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার। 

বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচন উপলক্ষ্যে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। এটা শিক্ষার্থীদের নির্বাচন। তারা চাইছে এই নির্বাচন। প্রচারণার সময় চমৎকারভাবে প্রচারণা হয়েছে। কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। কোড অব কনডাক্ট মেনে তারা চমৎকার নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রেখেছে। এটা জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, আমাদের মাথায় ছিল, ছাত্রদের সুবিধা কীভাবে ভোট দিতে, তাদের সুবিধা কীভাবে হবে, কী প্রয়োজন। সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তাদের এজেন্ট যাতে থাকতে পারে, সেগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কি না সেটা আপনারাই দেখুন। বৃত্ত ভরাট করার ব্যবস্থা রেখেছি কারণ ক্রস দেওয়া থাকলে অনেক রকম অনেক সময় অসুবিধা হতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত