• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন জরিপের ফলাফল

ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে কোন দল?

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর। প্যানেল আলোচনায় অংশ নেন- ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি এনালিস্ট ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকের মোকতাদির রশিদ এবং গবেষণা সংস্থা ব্রেইনের ড. শফিকুর রহমান। জরিপের প্রেজেন্টেশন দেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

জরিপে দেখা যায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৫ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ শতাংশ ১৭ দশমিক ৩ ও এনসিপি ৪ দশমিক  ৭ শতাংশ। সিলেটে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ। রাজশাহীতে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত ৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ। খুলনায় বিএনপি ৪৩ দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩ শতাংশ। ঢাকায় বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮ শতাংশ এবং জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে; যেখানে বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ, আওয়ামী লীগ ১২ দশমিক ৫ শতাংশ। বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩১ দশমিক ৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে, বিএনপি ২৮ দশমিক ৭ শতাংশ ও জামায়াত ২৯ দশমিক ১ শতাংশ।

সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।

ইনোভিশনের তথ্যমতে, জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী ৬৯ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী গ্রামীণ এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে। পুরুষ ৫৪ দশমিক ২ শতাংশ, নারী ৪৫ দশমিক ৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ শূন্য দশমিক ৪ শতাংশ।

বয়সভিত্তিকভাবে জেন জি (১৮–২৮ বছর) ৩৭ দশমিক ৬ শতাংশ, মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩ দশমিক ৪ শতাংশ, জেন এক্স (৪৫–৬০ বছর) ১৯ দশমিক ৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার ১ দশমিক ৩ শতাংশ।

বিভাগভিত্তিক নমুনায় ঢাকা বিভাগে ২৫ দশমিক ৬ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, রাজশাহীতে ১৫ শতাংশ, খুলনায় ১১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১১ শতাংশ, ময়মনসিংহে ৯ দশমিক ৫ শতাংশ, বরিশালে ৬ দশমিক ২ শতাংশ এবং সিলেটে ৫ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণ রয়েছে।

‘পিপলস ইলেকশন পালস সার্ভের’ দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বর। এতে দুটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডে জনগণের দৃষ্টিভঙ্গি- নির্বাচনের সময়কাল, পরিবেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যসম্পাদন সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা।

ইনোভিশন কনসালটিংয়ের এ জরিপ পরিচালনায় সহযোগিতা করে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী