{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে অবৈধ চাইনা জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সীমান্তবর্তী জেলা দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে (কুষ্টিয়া ৪৭)  বিজিবি ব্যাটালিয়ন  প্রায় ১৪ কোটি টাকার মুল্যের অবৈধ চায়না কারেন্ট জাল জব্দ করেছে।

গত (১১ ও ১২ অক্টোবর) দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চল্লিশপাড়া এলাকায়।  কুষ্টিয়া বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এর দিকনির্দেশনায়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী নেতৃত্বে।  অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চাইনা জাল জব্দ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার হোসেন আহমদ, সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।

সোমবার (১৩ অক্টোবর )  বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায়  উপজেলার উদয়নগর বিওপির পদ্মা নদীর চল্লিশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ৩৫ হাজার কেজি অবৈধ চাইনা কারেন্ট জাল আটক করা হয়।

অভিযানকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেয়।পরবর্তীতে, জব্দকৃত জালসমূহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, চল্লিশপাড়া ও মদনের ঘাট এলাকায় আনুমানিক ৩৫,০০০ কেজি অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা  হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত
বাঘায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
যমুনার তীব্র ভাঙনে বগুড়ার ধুনট উপজেলার নদীতীরবর্তী এলাকায় বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ছবি: ভিওডি বাংলা
যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা-ফসলি জমি