{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৫:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বাকী বিল্লাহ, পাংশা সরকারি কলেজের প্রভাষক শামীমা মীনুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত সচেতনতা জরুরি।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। এসময় টিম লিডার মশিউলের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে তা নির্বাপণ করতে হয়, ভূমিকম্পে ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতালে প্রেরণ এবং পানি দিয়ে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাঘায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
যমুনার তীব্র ভাঙনে বগুড়ার ধুনট উপজেলার নদীতীরবর্তী এলাকায় বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ছবি: ভিওডি বাংলা
যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা-ফসলি জমি
ছবি: সংগৃহীত
এসএমপি কমিশনারের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি