{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার

স্পোর্টস ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে স্থানীয় এক ক্রিকেট ম্যাচ চলাকালে হৃদয়বিদারক এক ঘটনায় মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার আহমার খান। রোববার (১২ অক্টোবর) মোরাদাবাদের বিলারি ব্লকে আয়োজিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটে। 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মোরাদাবাদ ও সম্বল দলের মধ্যকার ফাইনালের শেষ ওভারে বল করছিলেন আহমার। সম্বলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ বলে ১৪ রান। শেষ চার বলে ১১ রান দিলেও জয় তুলে নেয় আহমারের দল। কিন্তু শেষ বল করার পরই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বলটি লেগ সাইডে খেলে ব্যাটার চার মারার পর আহমার ক্রিজে বসে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে শুয়ে পড়েন। সতীর্থরা প্রথমে বিষয়টি খেয়াল না করলেও দ্রুত ছুটে এসে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, আহমার খান মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন তার পরিবার-স্ত্রী, দুই সন্তান ও বোন।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ক্রীড়া অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে আহমারের আত্মার শান্তি কামনা করে শোকবার্তা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মহারণে আজ মেসির সামনে ইয়ামাল
শুটিং ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি, সভাপতি মাইনুর, সম্পাদক শামীম
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মাইনুর, সম্পাদক শামীম
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক