{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শনিবার (১৮ জুলাই) রাতে ওমানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলার মেয়েরা।

বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে আইরিনের চমৎকার ফিল্ড গোলে লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-০ করেন এমা নাদিরা। এরপর বাকি দুই কোয়ার্টারে আর কোনো গোল না হলেও রক্ষণভাগের দৃঢ়তায় লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা।

পুরো টুর্নামেন্টেই অপ্রতিদ্বন্দী ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় দল। তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে মেয়েরা। এর আগে রাউন্ড রবিন লিগের প্রথম দেখায়ও এই কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ওমান মিশন সফল করে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রোববারই দেশে ফিরছে অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি
ফিফা বিশ্বকাপ থেকে বড় লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: ক্রীড়া প্রতিমন্ত্রী