{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দেওয়া দুই গোলের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। এর ফলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

শেষ তিনটি বিশ্বকাপে মাত্র ২৭ বছর বয়সেই এই রেকর্ড গড়েছে এমবাপ্পে। পেছনে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসের কিংবদন্তিদের। এই রেকর্ড গড়ে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোসেকেও ছাড়িয়ে গেছেন এম্বাপ্পে।

বিশ্বকাপের ইতিহাসে এমবাপ্পের এই উত্থান আরও অবিশ্বাস্য হয়ে উঠেছে তার বয়সের কারণে। ২০১৮ সালে চার গোল দিয়ে শুরু। ২০২২ সালে আট গোল করে গোল্ডেন বুট জেতার পর ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

শুধু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাই নন, ফ্রান্সের হয়েও সর্বকালের অন্যতম সেরা গোলদাতা এমবাপ্পে। বিশ্বকাপের ফাইনালে চার গোল করে ইতোমধ্যে এই মঞ্চের ফাইনাল ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।

ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এত কম বয়সে নিজের করে নিয়ে এমবাপ্পে এখন নতুন এক উচ্চতায়। সামনে আরও বিশ্বকাপ খেলার সুযোগ থাকায় তার রেকর্ড কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি
ফিফা বিশ্বকাপ থেকে বড় লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: ক্রীড়া প্রতিমন্ত্রী