• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৭:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

৭ দফা দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের স্বাক্ষরিত স্মারকলিপি জেলা জাগপা নেতৃবৃন্দ সদলবলে নিজ নিজ জেলা প্রশাসকের হাতে তুলে দেন। 

স্মারকলিপিতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলা হয়, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা তখন থেকেই আকাশচুম্বী। বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়। একই সাথে ভবিষ্যতে স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, দুঃশাসন, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চায়।” 

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, “দেশের ইতিহাসে প্রথমবারের মত আমরা সুযোগ পেয়েছি জনগণের আস্থা ফিরিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করার। আমরা বিশ্বাস করি জাগপা উত্থাপিত ৭ দফা দাবি পূরণ করে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে, বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হবে। তাই আমরা দেশের জনগণের পক্ষ থেকে ৭ টি দাবি নিম্নে উল্লেখ করছি এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি।”

জাগপার দাবিসমূহ গুলো হল:- 

১. আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন ।
২. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ ।
৩. সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ ।
৪. আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ ।
৫. জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ ৬/ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।
৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।

জেলা প্রশাসকদের হাতে স্মারকলিপি প্রদান করেন, ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, মাদারীপুরে প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মো: শফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো: নিজামউদ্দিন অমিত, নারায়ণগঞ্জে প্রেসিডিয়াম সদস্য হাজী মো: হাসমত উল্লাহ, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো: শামীম আখতার পাইলট, দিনাজপুরে সহ-সভাপতি মাহবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি জাকিউল আলম সাকি, কুষ্টিয়াতে যুগ্ন সাধারণ সম্পাদক মো: নুর ইসলাম মিয়া রঞ্জু, সিলেটে সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান আহমেদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, ঢাকায় প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ফেনীতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, মানিকগঞ্জে যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, পঞ্চগড়ে জেলা সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, বরিশালে জেলা সমন্বয়ক আব্দুল জলিল খাঁ, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক ইসলাম হোসেন, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মোহাম্মাদ লুৎফর রহমান, ফরিদপুরে জেলা সমন্বয়ক দীন মোহাম্মদ পিংকু, ঝালকাঠিতে জেলা সমন্বয়ক মতো মনিরুজ্জামান মনির, গাজিপুরে জেলা সমন্বয়ক মোহাম্মদ ডালিম, খুলনায় জেলা সমন্বয়ক মোহাম্মদ আতাউর রহমান, মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কুমিল্লায় জেলা সমন্বয়ক ইমজাদুল হক ইভান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক