• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

নেটিজেনদের নজরে রাশমিকার বাগদানের আংটি!

বিনোদন ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১২:২৯ পি.এম.
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগেই শোনা যায়, তারা নাকি আংটি বদল সেরেছেন। এবার রাশমিকার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম ভিডিও সেই গুঞ্জনে নতুন আগুন জ্বেলেছে।

রাশমিকার হাতে বাগদানের আংটি।

ভিডিওতে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন রাশমিকা। তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকায় থাকা চকচকে আংটির দিকে। অনেকেই ধরে নিচ্ছেন, এটি বাগদানের আংটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, রাশমিকা ও বিজয় গোপনে আংটি বদল করেছেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করার পরিকল্পনাও চূড়ান্ত হচ্ছে। যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে প্রায় এক বছর ধরেই গুঞ্জন চলছে। তারা সবসময়ই নিজেদের ‘শুধু বন্ধু’ হিসেবে উল্লেখ করলেও, ভক্তদের আগ্রহ তাতে কমেনি।
‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’-এর পর রাশমিকা যেমন আলোচনার শীর্ষে, তেমনি বিজয়ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— আংটি বদলের গুঞ্জন কি সত্যি, নাকি শুধুই প্রচারণার অংশ? উত্তর পেতে এখনো অপেক্ষায় ভক্তরা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি