• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ফলের দাম কমেছে, তবে নাগালের বাইরে-ই রইল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ অক্টোবর ২০২৫, ০৬:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় বিভিন্ন বাজারে বিদেশি আমদানি করা ফলের দাম কিছুটা কমলেও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। মাসখানেক আগে এক কেজি মাল্টার দাম ৫৫০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন আপেল ও নাশপাতির দামও কেজিপ্রতি প্রায় ১৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এখন দাম কিছুটা কমলেও স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

শনিবার (১১ অক্টোবর) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আপেলের দাম কেজিপ্রতি ২৮০ থেকে ৩৮০ টাকা, নাশপাতি ২৮০ থেকে ৩০০ টাকা এবং মাল্টা ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে আপেল ৩৫০–৪০০, নাশপাতি ৪০০–৪২০ এবং মাল্টা ৫৫০ টাকায় বিক্রি হত। কমলার দাম ৩০০–৩২০ টাকা এবং চড়া দামে সাদা আঙুর ৪৮০–৫০০, কালো আঙুর ৩৪০–৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। আনারও প্রতি কেজি ৫০০–৫২০ টাকায় বিক্রি হচ্ছে।   

কারওয়ান বাজার, গুলিস্তান ও পুরান ঢাকার বাদামতলী এলাকায় অন্যান্য বাজারের তুলনায় ২০–৫০ টাকা কম দামে ফল পাওয়া যাচ্ছে। শান্তিনগর বাজারের বিক্রেতা ফরিদ হোসেন বলেন, “দাম স্বাভাবিক না হলেও গত মাসের তুলনায় অনেকটা কমেছে। আশা করছি আরও কমে যাবে, কারণ দেশি ফলের সরবরাহ ভালো।”

বাড্ডার বিক্রেতা মাসুদ মিয়া বলেন, “৫০০ টাকায় মাল্টা বিক্রি করা কখনো হয়নি। গত মাসে বিক্রি করতে হয়েছে। এখন ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য বছরে ২০০ টাকার মধ্যেই বিক্রি হত।”

ঢাকার ভ্রাম্যমাণ ও পাড়া-মহল্লার ভ্যানে আরও কম দামে ফল পাওয়া যাচ্ছে। রামপুরার ভ্যান বিক্রেতা মনির হোসেন বলেন, “আমাদের খরচ কম, বিক্রি বেশি, তাই কম দামে বিক্রি করতে পারি।”

ক্রেতারা এখনও সন্তুষ্ট নন। সুমি নামের একজন ক্রেতা বলেন, “আগে বাচ্চাদের যতটা ফল খাওয়াতাম, এখন তার অর্ধেকও দিতে পারছি না। বিদেশি ফল এখনো আমাদের নাগালের মধ্যে আসেনি। দেশি পেয়ারা, মাল্টা, পেঁপে ও আমড়া খাচ্ছি।”

ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর শুল্ক বৃদ্ধির কারণে আমদানি প্রায় ৩০ শতাংশ কমেছে। জানুয়ারিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে পাইকারি বিক্রিও ২০–৩০ শতাংশ কমেছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উৎসে কর যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ টিম
ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক
ছবি: সংগৃহীত
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি