• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

গাজীপুর প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, ‘নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।

তিনি বলেন, ‘১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের পর দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছিল, ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন, ফখরুদ্দীন বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়েছিল।’

ইচ্ছে করলে গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারত না। অনেক সাংবাদিক সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে টুপি বিক্রি করেছিলেন শেখ হাসিনার অত্যাচারে।’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুসহ বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর শাখার নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক