দেশে তিন মাসের ব্যবধানে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকে এক কোটি টাকা বা তার বেশি জমা আছে—এমন গ্রাহকের অ্যাকাউন্ট সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টিতে।
এদিকে, ব্যাংক হিসাবে ৫০ কোটি টাকার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকের সংখ্যা চলতি বছরের মার্চ শেষে ১৫ জনে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বর শেষে এ সংখ্যা কমে ১৩ জনে নেমে এসেছিল। পরে চলতি বছরের মার্চে তা বেড়ে আবার ১৫ জন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে দেশে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।
ভিওডি বাংলা/আ









মন্তব্য