• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ১০:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে রাজধানীবাসী গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।  দেশে মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বিভাগগুলোর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু স্থানে, আর ঢাকা ও ময়মনসিংহের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) পর্যন্তও একই ধারা অব্যাহত থাকতে পারে। এরপর রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) এবং ১৪-১৫ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘মেঘের একটি ভারি সেল বর্তমানে সক্রিয় আছে। এটি শেষ হলেও আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত