• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

রিঙ্কু সিংয়ের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি মাফিয়া চক্রের

স্পোর্টস ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পি.এম.
রিঙ্কু সিং। ছবি: সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি তারকা রিঙ্কু সিংকে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশ দুই জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা নিজেদের দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ চক্রের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল।

ভারতীয় গণমাধ্যম ‘আজ তক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিনবার রিঙ্কুর কাছ থেকে টাকা দাবি করা হয়। হুমকি মূলত ইমেইলের মাধ্যমে রিঙ্কুর ম্যানেজারের কাছে পাঠানো হয়েছিল।

গ্রেপ্তারকৃতরা মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদ। পুলিশ জানিয়েছে, তারা ত্রিনিদাদ ও টোব্যাগো থেকে গ্রেফতার করে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে।

পুলিশ মনে করছে, এই ঘটনার সঙ্গে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকির হত্যার হুমকির পেছনের গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে। বাবার কাছে ১০ কোটি টাকা চাওয়ার পর তিনি আততায়ীর হাতে নিহত হন।

প্রসঙ্গত, রিঙ্কু সম্প্রতি ভারতের হয়ে এশিয়া কাপ জিতেছেন। আগামী অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতের টি-টোয়েন্টি দলে রয়েছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে