• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

মালয়েশিয়ায় ৬ বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৫, ০১:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে ইমিগ্রেশন বিভাগ ও রাজ্য সড়ক পরিবহন অধিদফতরের (জেপিজে) যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে ৬ জন বাংলাদেশি (পাঁচ পুরুষ, এক নারী) রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত অভিযানে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৮টায় শুরু হওয়া অভিযানে দুই সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

আটককৃতদের মধ্যে আরও রয়েছেন পাঁচ ভারতীয় পুরুষ, দুই পাকিস্তানি পুরুষ, দুই মিয়ানমার নাগরিক, আট ইন্দোনেশীয় (এক পুরুষ ও সাত নারী) এবং একজন ভারতীয় নারী। বর্তমানে তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

কেলান্তান ইমিগ্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসী শনাক্তে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে যেন কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা না দেন। অভিযোগ প্রমাণিত হলে বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
'ভিডিও দেখার সময় নেই', শিক্ষার্থীদের আবেদন খারিজ প্রধান বিচারপতির
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক
ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন