• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৫, ১০:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এবং স্থানীয়দের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্রে এই ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। 

সংস্থাটি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালির এলাকাগুলোতে ঢেউয়ের উচ্চতা আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা মূল ভূখণ্ডের ভেতরে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
'ভিডিও দেখার সময় নেই', শিক্ষার্থীদের আবেদন খারিজ প্রধান বিচারপতির
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক
ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন