• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি: নুর

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পি.এম.
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

নুরুল হক নুর লেখেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সাথে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’

নুর আরও লেখেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

খুব শিগগিরই পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবেও উল্লেখ করেন গণঅধিকারের সভাপতি। দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ না করারও আহ্বান জানান তিনি।

শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে দেন। বলেন, কোনো তথ্যের প্রয়োজনে যেন এই দুই জনের সঙ্গে যোগাযোগ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ