• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ০২:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ চঞ্চল গাজী (২৮) নামে এক যুবক নিহত ও তার পিতা মোঃ মধু গাজী (৫২) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে মোঃ চঞ্চল গাজী ও তার পিতা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী মোঃ রবিউল (৩৫), মোঃ বিল্লাল হোসেন (৪০), মোঃ মাহিম (২৫) ও মোঃ সাদ্দাম (৪৫)-এর কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে চঞ্চল গাজী মারা যান। বর্তমানে আহত মধু গাজী ও অভিযুক্ত রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতয়ালী মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঘটনাটি পূর্ব শত্রুতাজনিত বিরোধের জের ধরে ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ