• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

লতা মঙ্গেশকরের নামে গড়ে উঠছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল

বিনোদন ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০১:২১ পি.এম.
উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর-ছবি সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনের নান্দোশিতে তৈরি হচ্ছে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল। এই উদ্যোগ নিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের নাম হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’, যা এশিয়ার অন্যতম বৃহত্তম হাসপাতাল হিসেবে পরিচিত হবে।

ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর বলেন, “আমরা অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি ডিসেম্বর থেকে নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএসকে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।”

এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে এই হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তার ভাই, বিশিষ্ট সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। তিনি বলেন, “লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলছি।”

নতুন হাসপাতালটি ৪০ একর জমির ওপর নির্মাণ হবে এবং বর্তমানে ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি