• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক

শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক সহায়তা পৌঁছে দিতে ‘ফ্রিডম ফ্লোটিলা’য় যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।

বুধবার (৮ অক্টোবর) আটক হওয়ার কিছুক্ষণ আগেই শহিদুল আলম নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং ভিডিওবার্তা রেকর্ড করেন। 

ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।

ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা  জানায়, হামলার সময় ‘দ্য কনসায়েন্স’ নৌকায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন, যাদের মধ্যে শহিদুল আলমও ছিলেন। 

ওই বহরের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আজ বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দখলদা ইসরায়েলি বাহীনি ফিলিস্তিনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সেখানকার মানুষ খাবার না পেয়ে মারা যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় ত্রান দিতে চাইলেও ইসরায়েলি বাহীনি তাতে ন্যাক্কারজনক ভাবে বাধা সৃস্টি করছে। ফ্রিডম ফ্লোটিলা বহরে হামলা চালিয়ে বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমসহ অনেককে আটক করা হয়েছে। আমরা দখলদার ইসরায়েলি বাহীনির এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে শহিদুল আলমসহ আটককৃতদের মুক্তি ও ফিলিস্তিনিবাসীকে ত্রান দেয়ার জন্য ফ্রিডম ফ্লোটিলা বহরকে নির্বিঘ্নে যাত্রা করতে দেয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ