• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অ্যাপলের যে ফিচার দিয়ে ইচ্ছেমতো তৈরি করা যাবে ইমোজি

   ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইপডওএস ১৮.২ এবং আইওএস ১৮.২-এ যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার; যার মধ্যে অন্যতম ‘জেনমোজি’। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ইমোজি তৈরি করতে পারবেন।

জেনমোজি ফিচারটি ব্যবহার করে চ্যাটের সময় সহজেই নিজের মনের মতো ইমোজি তৈরি করা যাবে। চাইলে কারও ছবি ব্যবহার করেও ইমোজি তৈরি সম্ভব। ইমোজি তৈরি করার পর তা আবার মুছে ফেলারও সুযোগ রয়েছে। প্রথাগত ইমোজি ব্যবহারের বিকল্প হিসাবে এ ফিচার এসেছে, তবে পুরোনো ইমোজি ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে।

অ্যাপলের এ অপারেটিং সিস্টেমে আরও যুক্ত হয়েছে উন্নত ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, যেখানে চ্যাটজিপিটির মতো এআই ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এ প্রযুক্তি ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওপেনএআই স্মার্টফোন আনছে চ্যাটজিপিটি নির্মাতা
ওপেনএআই স্মার্টফোন আনছে চ্যাটজিপিটি নির্মাতা
টিকে থাকতে দরকার নতুন দক্ষতা
শ্রমবাজারে প্রযুক্তির ঝড় টিকে থাকতে দরকার নতুন দক্ষতা
মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব
মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব